পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৩২২ কেজি গাঁজা। ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে ধানবাদে ট্রাকে করে গাঁজা পাচারের খবর পায় কলকাতা এসটিএফ। সেই তথ্যের ভিত্তিতে পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুরুলিয়ার পুলিশ সুপার এস শান্নি রাজ। পুরুলিয়া-টাটা জাতীয় সড়কের বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি ট্রাক আটকানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের বিভিন্ন গোপন অংশ থেকে প্রায় ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ট্রাকটিকে দুটি ছোট গাড়ি অনুসরণ করছিল।অভিযানে কালিয়া লঙ্কা, দীপক কুমার সিং, রঞ্জিত কুমার প্রসাদ, অজিত কুমার সিং, রাজু পাল, জীবন দে এবং উত্তম কুমার সিনহাকে আটক করা হয়েছে। কালিয়া লঙ্কার বাড়ি উড়িষ্যার গঞ্জাম জেলায়। এসটিএফের সন্দেহ, সে-ই পাচারচক্রের মূল সংগঠক। দীপক, রঞ্জিত এবং অজিত বিহারের বাসিন্দা। রাজু পাল ও জীবন দে পূর্ব বর্ধমানের এবং উত্তম কুমার সিনহার বাড়ি পশ্চিম বর্ধমানে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে ঘিরে সক্রিয় একটি আন্তঃরাজ্য মাদক পাচারচক্র এই ঘটনার সঙ্গে জড়িত। ধৃতদের জেরা করে মাদকের নির্দিষ্ট গন্তব্য এবং চক্রের অন্য সদস্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

এই অভিযানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেন। তিনি বলেন, এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের সমন্বিত পদক্ষেপে এই পাচারচক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য মিলেছে। পাশাপাশি, অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে কার্যকর থাকবে বলেও তিনি জানান।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস