আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি,বলরামপুর: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন এক সোনা ব্যবসায়ী। লোহার রড দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বলরামপুরে(Balarampur)। পুলিশ সূত্রে খবর, বলরামপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী দীপক কর্মকার(Deepak Karmakar)। তার উড়মা এলাকায় একটি সোনার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তার হাতে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগে দোকানের বেশ কিছু সোনার গয়না ছিল। ওই স্বর্ণ ব্যবসায়ী যখন স্থানীয় নামশোল করমতল এলাকায় পৌঁছন, সেই সময় দুটি মোটরসাইকেলে ৬ জন দুষ্কৃতী এসে তার পথ আটকায়।

এরপর দুষ্কৃতীদের মধ্যে দুজন নেমে এসে ওই স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে সোনার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় দুই দুষ্কৃতীর। সেই সময় পিছন থেকে এক দুষ্কৃতী মোটরসাইকেল থেকে নেমে এসে লোহার রড দিয়ে ব্যবসায়ী মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই ঝর্ণা ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়েন। তবে ইতিমধ্যে আশেপাশের বেশ কিছু লোকজন ঘটনাটি দেখে ছুটে আসলে দুষ্কৃতীরা সোনার ব্যাগটি ছিনতাই করতে না পেরে তড়িঘড়ি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ী(Gold Shop Owner) দীপক বাবুকে উদ্ধার করে বলরামপুর বাশগড় হাসপাতালে নিয়ে যান। হাসপাতলে চিকিৎসাধীন দীপক কর্মকার পুলিশকে জানান, প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার দোকান বন্ধ করে রাতে যখন ফিরছিলেন তখন দুষ্কৃতীরা মোটরসাইকেলে চেপেছে তার উপর হামলা চালায়। দুটি মোটরসাইকেলের মোড় ছয় জন দুষ্কৃতী ছিল। তবে তিনি দুষ্কৃতীদের কাউকে চিনতে পারেননি।

মোটরসাইকেলের নম্বরও তিনি ঠিকমতো দেখতে পারেননি। তার মাথায় এবং সরিয়ে বিভিন্ন জায়গায় আঘাত গুরুতর। এই ঘটনায় অপর স্বর্ণ ব্যবসায়ী রাজেশ মাহাতো বলেন, প্রতিদিনের মতো তিনিও দীপক বাবুর সঙ্গে বাড়ি ফিরছিলেন বৃহস্পতিবার রাতে। কিন্তু বৃষ্টির কারণে গাড়ির গতি বেশি থাকায় তিনি কিছুটা দূরে এগিয়ে গেছিলেন। হঠাৎ করে তিনি পিছনে ফিরে দেখেন দীপক বাবু নেই ।সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে তিনি যোগাযোগ করলে (Balarampur P.S.)তখন জানতে পারেন ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খুঁজে বের করতে বলরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যে ঘটনাস্থলে এই ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে সেখানে পুলিশ তদন্তে যায়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন ও স্বর্ণ ব্যবসায়ীরা।

Published by:

Share Link:

More Releted News:

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ