চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জিতবই, ১০০ শতাংশ নিশ্চিত’, মনোনয়ন জমা দিয়ে বললেন বলরামপুরের CPIM প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমার প্রক্রিয়া। সেই সঙ্গে জোরকদমে চলছে ভোট প্রচার। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরুলিয়া ও  বলরামপুর বিধানসভা আসনের সিপিআইএম প্রার্থী সায়ন্তন ঘোষ ও নমিতা মাহাতো পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে পুরুলিয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী সায়ন্তন ঘোষ রাজ্যের শাসকদল তৃণমূল ও বিজেপিকে বিঁধে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের জমানায় গত ১৫ বছরে স্কুল বন্ধ হয়েছে। বেকার ছেলেরা কাজ পাচ্ছেন না। কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত,  বাংলাদেশি বলে মারা হচ্ছে। এবার এসআইআরকে  চক্রান্ত করে বাংলায় লোক ঢোকানো হচ্ছে।’ নির্বাচিত হলে বেকারত্ব দূর করাই তাঁর প্রধান কাজ হবে বলেও জানান সিপিআইএম প্রার্থী। 

অন্যদিকে, বলরামপুর বিধানসভার সিপিআইএম প্রার্থী নমিতা মাহাতো জানান, ‘বলরামপুর এলাকায় একসময় মাওবাদীদের কার্যকলাপ থাকলেও এখন শান্তি ফিরেছে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়, কৃষক-শ্রমিক, দিনমজুরদের বিষয় এবং নারী সুরক্ষার বিষয়টি সামনে রেখে এই নির্বাচনে তিনি লড়াই করছেন। নির্বাচনে  জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।’

পশ্চিমবঙ্গে দু’দফায় হবে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আর ২৯ এপ্রিল (বুধবার) দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৭ এপ্রিল হবে স্ক্রুটিনি। আগামী ৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য পুরুলিয়া জেলায় ৯টি আসনের মধ্যে ৭টি আসনে লড়াই করছে সিপিআইএম। দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক ফরওয়ার্ড ব্লককে।

Published by:

Share Link:

More Releted News:

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে প্রার্থীদের তালিকায় থাকা শিক্ষকদের শোকজ, চাঞ্চল্য পুরুলিয়ায়

পুরুলিয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ভোট বয়কট গ্ৰামবাসীদের

ঝুঁকে পড়া শতবর্ষী নিমগাছের তলায় বাবা ভূতনাথ, পুরুলিয়ায় ঐতিহ্যবাহী শিবের গাজন

দাবদাহ উপেক্ষা করেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ