মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: খুলেছে আর জি করের ফাইল। প্রথমে অভীক দে এবার ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি বাতিল করল রাজ্য সরকার। এই বিষয়ে আজ, শুক্রবার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে স্বাস্থ্য দফতর। সন্দীপ ঘনিষ্ঠ হওয়ায়, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার চালানোর অভিযোগ ছিল বিরূপাক্ষের বিরুদ্ধে। সেই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে রাজ্যের স্বাস্থ্য দফতরে। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে।

আরও পডুন: তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

সূত্রের খবর, বিরূপাক্ষের বিরুদ্ধে ওঠা অসৎ আচরণ, ফৌজদারি মামলা, একাধিক এফআইআর এবং এসিবি তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে স্বাস্থ্যভবন প্রমাণ পেয়েছে, সবকটি অভিযোগই সত্যি। তাই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ‘নতুন পশ্চিমবঙ্গে থ্রেট কালচারের কোনও জায়গা নেই। স্বাস্থ্য ব্যবস্থায় সিন্ডিকেটরাজ, দালালরাজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। এটাই তার প্রমাণ।’ স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে বিরূপাক্ষ সাসপেন্ড ছিলেন। এবার তাঁর সিনিয়র রেসিডেন্সির মেয়াদ স্থায়ীভাবে বাতিল করা হল। পাশাপাশি ইনডেমনিটি বন্ডের শর্ত অনুযায়ী তাঁকে ২ বছরের জন্য মোট ২০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি চাকরিতে বিরূপাক্ষের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আর জি করে খুন ও ধর্ষণ কাণ্ডে নাম জড়িয়েছিল বিরূপাক্ষের। সন্দীপ ঘনিষ্ঠ বলে বরাবর পরিচিত তিনি। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়