তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, গোবরডাঙ্গা: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহাকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ । তাঁরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এবার সুজিত সাহার (Sujit Saha)জমিতে লুকানো অস্ত্রের সন্ধান পেল পুলিশ। উদ্ধার তিনটি দোনালা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ।মছলন্দপুরের শক্তিনগর(Shaktinagar) এলাকা থেকে গোবরডাঙ্গা থানার(Gobardanga P.S.) পুলিশ শুক্রবার বিকেলে তাদের নিয়ে এসে ঘটনাস্থল থেকে একধিক অস্ত্র উদ্ধার করে। অপরদিকে,উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের বাড়ি রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের কাটাখালি গ্রামে।

সেখানেই তাঁর দখলে রয়েছে একাধিক ইটভাটা ও মাছের ভেড়ি। এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরকারি ত্রাণ সাধারণ মানুষকে না দিয়ে ও মৎস্যজীবীদের মাছের খাবার বঞ্চিত করে তা লুকিয়ে রাখার অভিযোগ ছিল। যেখানে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৬০ বস্তা মাছের খাবার ও সরকারি ত্রিপল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা সেগুলি আটক করে। বেআইনি হবে তার নিজস্ব ইটভাটায় মজুদ করে রেখেছিল এইসব জিনিসগুলি। শুক্রবার সকাল বেলা সেখানে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিযান চালালে মাছের খাবারের বস্তা ও ত্রিপল উদ্ধার হয়।

হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম পলাতক।আবারও পুলিশের তল্লাশি শুরু।পুলিশ হেফাজতে থাকা বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়িতে এই মুহূর্তে পুলিশের তল্লাশি চলছে।কেন্দ্রীয় বাহিনী এবং বাদুড়িয়া থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।বাড়ির ভেতরে ঢুকে পুলিশ তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং তল্লাশি করছে । এমনকি তার গাড়ির গ্যারেজেও তল্লাশি করছে পুলিশ।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ