আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলের বাংলায় খুলেছে আর জি কর সংক্রান্ত ফাইলস। সেই মামলায় নির্যাতিতার পরিবারকে ন্যায় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতোই শুরু হয়েছে তদন্ত। কলকাতা হাইকোর্ট ও শিয়ালদহ আদালতে দুটি মামলা চলছে। আগেই এই মামলার তদন্তকারী অফিসার বা আইও সীমা পাহুজাকে সরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো আজ, বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে গিয়ে সিবিআই বিচারককে জানান, তদন্তকারী অফিসার বা আইও সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে এবার থেকে আর জি করে তরুণী চিকিৎসক-কে খুন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত করবেন আইপিএস সন্দীপনি গর্গ। আদালতের নির্দেশে যে নতুন তদন্তকারী দলটি তৈরি করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার এবং আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, এই মামলার ১০০০ পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার বাবা এবং মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। তবে নতুন দলের গোটা প্রক্রিয়ায় বাড়তি কিছুটা সময় লাগবে। আজ, বৃহস্পতিবার আদালতেই রত্না দেবনাথের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল আইপিএস সন্দীপনি গর্গ।

আরও পডুন: অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

এদিন শিয়ালদহ আদালতে পানিহাটির বিধায়ক তথা নির্যাতিতার মা রত্না দেবনাথের তরফে জানানো হয়, ‘আমার কন্যার সঙ্গে শেষ বার যাঁদের দেখা গিয়েছিল, ‘তাঁদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। তবে বিচারের বিষয়ে নতুন সরকারের উপর আমি আস্থাশীল। এটা তদন্তসাপেক্ষ বিষয়। তাই কিছু বলতে চাই না। তবে আমাদের নতুন সরকার এসেছে। কঠোর ভাবে সব কিছু দেখা হচ্ছে। কিছু দিন আগে বিধানসভায় একসঙ্গে চার জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হল। আমাদের মুখ্যমন্ত্রী কোনও দুর্নীতি সহ্য করবেন না। আমার তাঁর উপর সম্পূর্ণ ভরসা আছে। নতুন সরকার ঠিক বিচার দেবে।’ এর আগে সীমা পাহুজার নেতৃত্বাধীন তদন্তকারী দলকে আর জি করের ঘটনাক্রম খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে নির্যাতিতার দেহ সৎকারে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়েছিল। যদিও সেই দল কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সরকারি আইনজীবী। আইপিএস সীমা পাহুজার বিরুদ্ধে এই মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ আগেই এনে ছিলেন রত্না দেবনাথ। তার অভিযোগকে গুরুত্ব দেয় আদালত। সেইমতোই আইও বদলের নির্দেশ দেওয়া হয়। সেই মতোই এদিন পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর