অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের মহম্মদবাজারে ২৮ কোটি টাকা নগদ ও ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। সেই তদন্তের সূত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক বাড়ি ও সম্পত্তিতে তল্লাশি চালাল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে সিউড়ি, সোঁৎশাল এবং মহম্মদবাজারে একযোগে শুরু হয় এই অভিযান। বিপুল সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং টাকার হদিস পেতেই এই তল্লাশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 সূত্রের খবর, সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের চারতলা বিলাসবহুল বাড়িতে সকালেই পৌঁছে যায় তদন্তকারী দল। বাড়ির চারপাশে বিস্তীর্ণ লন, বাহারি গাছ, লিফ্ট, জিম এবং দামি আসবাবে সাজানো একাধিক ঘর রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বাড়িতে টুলু থাকতেন বলে জানা গেলেও, নির্বাচনের পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি বলে স্থানীয় সূত্রের দাবি। শুধু সিউড়িই নয়, টুলুর পৈতৃক গ্রাম সোঁৎশালের চারতলা বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। চারদিক পাঁচিলঘেরা ওই বাড়ির কিছু অংশে এখনও নির্মাণকাজ চলছে। পাশাপাশি মহম্মদবাজারের একটি পার্কিং এলাকাতেও তল্লাশি চালানো হয়। অভিযানে ছিলেন ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, ডিএসপি (সদর) সৌরভ ভট্টাচার্য, সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়-সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক।

আরও পড়ুনঃ ‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

প্রসঙ্গত,  মহম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি টাকা নগদ ও ১৫ কেজি সোনা উদ্ধার হয়। তদন্তে জানা যায়, মিনারের সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে। এরপরই মিনারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে ছ’টি ট্রাঙ্ক ও দু’টি আলমারি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই ট্রাঙ্ক ও আলমারিতেই নগদ টাকা এবং সোনা লুকিয়ে রাখা ছিল। এখনও টুলু মণ্ডলের খোঁজ মেলেনি। বীরভূমের পাথর ব্যবসায় দীর্ঘদিন ধরে তাঁর প্রভাব রয়েছে বলে অভিযোগ। মহম্মদবাজার, মুরারই ও নলহাটির বিস্তীর্ণ এলাকায় পাথর সরবরাহ এবং সেই ব্যবসার আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর যোগ কতটা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে টুলুর সম্পত্তির পরিমাণ, আয়ের উৎস এবং সম্ভাব্য আর্থিক অনিয়মের দিকেও নজর দিয়েছে পুলিশ।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর