পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজ

শুধু পঙ্কজ ঘোষ নন, বাদ পড়েছেন দলের বহু পুরনো মুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য জেলায় প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে কোচবিহারের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। জেলার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই ৩টি ক্ষেত্রেই প্রার্থী তালিকায় জায়গা পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজ ঘোষ। শুধু পঙ্কজ ঘোষ নন, বাদ পড়েছেন দলের বহু পুরনো মুখ।

মঙ্গলবার রাতে কোচবিহার জেলার জন্য পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এদিন প্রার্থী তালিক প্রকাশের পর দেখা যায় জেলা পরিষদের ২৪ জন তৃণমূল নেতার নাম বাদ পড়েছে। সেই বাদ পড়াদের মধ্যে অন্যতম হলেন, কোচবিহারের পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজ ঘোষ। বাদ পড়েছেন, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মাও।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে জেলা পরিষদের মোট ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৩৪টি আসনের মধ্যে ২৬ নম্বর আসনটি বাদ রেখে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বুধবার ২৬ নম্বর আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। জেলা পরিষদের আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তার মধ্যে অধিকাংশ নতুন মুখ বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তবে প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় আক্ষেপ নেই রবীন্দ্রনাথ পুত্রের। দল যে সিদ্ধান্ত নিয়েছে তিনি তা সমর্থন করেন বলে জানিয়েছেন পঙ্কজ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক।’

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের