ছৌ মুখোশ নিয়ে বিশেষ কর্মশালার স্বপ্ন অধরা, রঘু রাই-এর মৃত্যুর খবরে আক্ষেপ সুজিত কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সারা পৃথিবীর কোনায় কোনায় ঘুরেছেন বিশ্ব বিখ্যাত আলোক চিত্রি রঘুনাথ রায়চৌধুরী বা রঘু রাই। কিন্তু প্রান্তিক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলের বাঘমুন্ডির সুজিত কুমারের হোম স্টে এবং সোন কুপি বানজারা ক্যাম্পে আসার স্মৃতি যেন এক অন্যরকম। বার চারেক রঘু রাই পুরুলিয়ার সুজিত কুমারের সোনকুপি বানজারা ক্যাম্পে এসেছেন। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্পটে ঘুরে শাল পলাশের জেলায় বিভিন্ন আঙ্গিকের ছবি তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। নিজের হাতে অযোধ্যা পাহাড় তাঁর বানজারা ক্যাম্পে, বিভিন্ন আঙ্গিকের যে ছবি তুলেছিলেন। তার সাক্ষী ছিলেন সুজিত কুমার।

আরও পডুন: ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

গত ২৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় সুজিত কুমারের কাছে রঘু রাইয়ের মৃত্যুর খবর আসতেই তিনি যেন ভেঙে পড়লেন। জানালেন কিছু বলার নেই। ৮৩ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন ঠিকই, কিন্তু তার আগমনের প্রতিটা পদক্ষেপ যেন তিনি দেখতে পাচ্ছেন। তাঁর বানজারা ক্যাম্পে ,পলাশ গাছের নিচে বসা, ছবি তোলা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করা সবই যেন আজ জ্বলজ্বল করছে। সুজিত কুমার জানান, রঘু রাই অনেক বড় মাপের মানুষ ছিলেন, তিনি নিজেই এক ইতিহাস। সেই মানুষ তাঁর হোম স্টেতে থাকা রিসোর্টে এসেছেন তার জন্য আমি গর্বিত। তিনি অযোধ্যা পাহাড়, শাল-পলাশের জঙ্গল, গ্রামীণ জীবন, পুরুলিয়ার ছৌ নাচ , বিখ্যাত ছৌ মুখোশের গ্রাম চড়িদা তিনি ঘুরে গিয়েছেন। রঘু রাই-এর পরিকল্পনা ছিল চড়িদার ছৌ মুখোশ নিয়ে বিশেষ কর্মশালা করবেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। হয়তো উনি আবারও আসতেন এবং এবার পুরুলিয়া এলে হয়তো চড়িদার ছৌ মুখোশ নিয়ে কর্মশালা করতেন। কিন্তু তা আর বাস্তবায়িত হল না। আক্ষেপের সঙ্গে জানালেন সুজিত কুমার।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের