উত্তেজনা কাটিয়ে ছন্দে ফিরছে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরে এখনও বন্ধ ইন্টারনেট

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে কোনও অশান্তি না ছড়ালেও এখনও থমেথমে আবহেই রয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এলাকাটি। সাধারণ মানুষকে অন্যান্য দিনের মতো রাস্তায় বেড়িয়ে স্বাভাবিক কাজ কর্ম করতে দেখা গিয়েছে।

সংশোধিত ওয়াকফ বিল পাস হওয়ার পরে থেকেই এই বিলের বিরোধিতা করে প্রতিবাদ শুরু হয়েছে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে  ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়। পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠেছিল। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দাবিতে উত্তাল হয়ে ওঠে সুতি থানার আহিরণ মোড়। তবে সমস্ত সমস্যা কাটিয়ে ছন্দে ফিরছে জঙ্গিপুর।

জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, পরিস্থিতি আগের থেকে  অনেক স্বাভাবিক হয়েছে। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি যতই স্বাভাবিক হোক, ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে জঙ্গিপুর মহকুমা এলাকায়। রঘুনাথগঞ্জ ও সুতিতে জারি হয়েছে ১৬৩ ধারা। স্থানীয়রা জানাচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। তাই মানুষ দোকান খুলছেন। এলাকার মানুষও পথে নেমে স্বাভাবিক কাজকর্ম করছেন। বাজারহাট যাওয়া থেকে শুরু করে নিত্যনৈমিত্তিক কাজ করছেন সাধারণ মানুষ।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এলাকায় এলাকায় চলছে টহল। ওয়াকফ বিরোধিতায় জঙ্গিপুর অশান্ত হয়ে ওঠার সময়ে প্রাণ বাঁচাতে দোকানে আশ্রয় নিতে হয়েছিল পুলিশকে। তাড়া খেয়ে দোকানে ঢুকে শাটার নামাতে অনুরোধ করেছিলেন তাঁরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, হাত জোড় করে প্রাণভিক্ষা চেয়েছিলেন উর্দিধারীরা।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের