নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই রাজ্যের ১৬টি জেলার ১৫২ আসনে ভোট। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তার মাঝেই বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের। আজ, বুধবার গভীর রাত ২টো থেকে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি ভার্চুয়ালি বৈঠক করবেন সব পর্যবেক্ষকদের সঙ্গে। শুধুই মনোজ আগরওয়াল নন, সেই বৈঠকে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের সব উচ্চপদস্থ কর্তারা। সূত্রের খবর এই বৈঠকে পুলিশ কর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পডুন: বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

কিন্তু আচমকাই মাঝ রাতে এই বৈঠক কেন? সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট। সেই বিষয়ে আলোচনা হতে পারে। এসআইআর পরবর্তী নতুন ভোটার তালিকা অনুযায়ী এবারে ভোট হচ্ছে। সঙ্গে দফা মাত্র দুই। তাই কোনও বিশৃঙ্খলা, অশান্তি, বোমাবাজির ঘটনা রেয়াত করা হবে না বলেই জানাচ্ছে কমিশন। সেই কারণেই পর্যাপ্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। সেই সমস্ত পরিস্থিতি নিয়ে আজ, বুধবার গভীর রাতে আলোচনা করবেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, সুষ্ঠু ভোটের জন্য এই বৈঠকে একগুচ্ছ নির্দেশও দেওয়া হতে পারে পর্যবেক্ষকদের। এছাড়াও বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

প্রথম দফার ভোটে জঙ্গলমহল থেকে, পাহাড়, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সর্বত্র হবে নির্বাচন। তাই কড়া নজরদারি রাখছেন কমিশন।

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর