রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বাড়িতে পৌঁছে দিল আয়কর দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীকে নিয়ে বৃহস্পতিবার ভোররাতে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আয়কর দপ্তরের অফিসাররা। এরপর বৃহস্পতিবার দুপুর নাগাদ তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেন আয়কর দফতরের আধিকারিকরা।রায়গঞ্জের বিধায়ক(MLA) কৃষ্ণ কল্যানীর বাড়িতে এবং অফিসে তল্লাশির সাথে সরাসরি যোগ রয়েছে মালদার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে আয়কর দপ্তরের(Income Tax) হানার।

স্পষ্ট ইঙ্গিত আইকর দপ্তরের আধিকারিকদের। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে মালদার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়ি থেকে। আজ সন্ধে পর্যন্ত অভিযান চলবে বলে আয়কর দপ্তর সূত্রের খবর। জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া গেছে খবর আয়কর দপ্তর সূত্রে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বারাকপুর পৌরসভার(Barrackpore Municipality)৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের বাড়িতে সকাল ন’টায় যায় সিবিআই ।

বিকেল তিনটে নাগাদ সি বি আই (CBI)এর দল সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে ঢুকে তার দুটি ফোন ও তার স্ত্রী একটি ফোন সিবিআই খতিয়ে দেখে। ব্যাংক একাউন্ট ডিটেলস তারা সংগ্রহ করে। বাড়ির বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায়। এরপর দুটি নথি নিয়ে তারা জয়দীপের বাড়ি থেকে চলে যান। দুটি বায়োডাটা তার বাড়িতে ছিল সেই দুটি বায়োডাটা নিয়ে যায় বলে জয়দীপ দাস নিজে সংবাদ মাধ্যমকে জানান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল