চতুর্থ দিনে কুড়মি সমাজের আদোলন, রেলে অব্যাহত অবরোধ

কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি করা-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় চতুর্থ দিনে পড়ল তাঁদের আন্দোলন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি করা-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় চতুর্থ দিনে পড়ল তাঁদের আন্দোলন। অব্যাহত রেল ও সড়ক অবরোধ। যতদিন না দাবি মানা হচ্ছে, ততদিন এই অবরোধ চলবে বলে কুড়মি সমাজের নেতাদের তরফে জানানো হয়েছে। অন্যদিকে টানা অবরোধের জেরে ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরা।

ঝাড়গ্রামের খেমাসুলি রেল স্টেশনে কুড়মি সমাজের পক্ষ থেকে রেল লাইনে অবরোধ করা হয়। আন্দোলনকারীরা রেল লাইনে শুয়ে ও বসে অবস্থান করছেন। টানা ৭৫ ঘণ্টা পেরিয়েও চলছে বিক্ষোভ। শুধু রেল লাইন নয়, ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছেন আন্দোলনকারীরা। ফলে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে হাজার হাজার ট্রাক, পন্যবাহী লরি-সহ বহু গাড়ি। সেখানে রয়েছে কাঁচা সবজির বহু গাড়ি। দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে নষ্ট হতে বসেছে কাঁচা আনাজ। অবরোধ অব্যাহত লোধাসুলিতে ৫ নম্বর রাজ্য সড়কেও। 

উল্লেখ্য কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার খেমাশুলি ও পূর্ব রেলের আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু করে আন্দোলনকারীরা। কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্তি করার পাশাপাশি তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই রেল অবরোধ। তাদের দাবি যতদিন না মানা হচ্ছে ততদিন অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। অবরোধের জেরে বাতিল করা হয়েছে একাধিক প্যাসেঞ্জার ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও। 

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট