ফেন্সিং দেওয়ার প্রতিবাদে রেল অবরোধ, উত্তপ্ত দত্তপুকুর

মঙ্গলবার দত্তপুকুরে দুপুর নাগাদ রেল পথ ঘেরাও করেন স্থানীয়রা। এরপরেই করা হয় অবরোধ। শুধু তাই নয়, দেখানো হয় বিক্ষোভও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনের পাশে ফেন্সিং দেওয়ার প্রতিবাদে উত্তপ্ত এলাকা। রেল অবরোধ করে ক্ষোভ দেখাচ্ছেন যাত্রী ও স্থানীয়রা। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের। যার ফলে ওই রুটে রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে।

মঙ্গলবার দত্তপুকুরে দুপুর নাগাদ রেল পথ ঘেরাও করেন স্থানীয়রা। এরপরেই করা হয় অবরোধ। শুধু তাই নয়, দেখানো হয় বিক্ষোভও। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এই অবরোধ। বিক্ষোভকারীদের দাবি, রেল লাইনের পাশে ফেন্সিং দেওয়া যাবে না। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ফেন্সিং দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, দত্তপুকুর এলাকায় উপযুক্ত রেল ক্রসিং, গেট এবং ওভারব্রিজ নেই। তাই যাতায়াতে অসুবিধা হয়। উপযুক্ত বিকল্প রাস্তা না করে আগেই ফেন্সিং দিলে স্থানীয়দের সমস্যা আরও বাড়বে। এই বিক্ষোভের জেরে শিয়ালদা- বনগাঁ শাখায় রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। এদিন প্রায় একশোরও বেশি মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়দের সঙ্গে রেল কর্তৃপক্ষ এই বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবে। এও বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল