বোঝো ঠ্যালা! রেলের হুইলচেয়ার এবার থেকে বেসরকারি, পরিষেবার জন্য গুনতে হবে ভাড়া

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই হাওড়া স্টেশনে চালু হচ্ছে এই নিয়ম। পরিষেবার জন্য এবার থেকে গুণতে হবে টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারিকরণের থাবা। থাবা পড়ল রেলের (Rail) দিব্যাঙ্গ হুইলচেয়ারে! আগে সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে মিলত পরিষেবা। তবে সেই হুইলচেয়ারের বেসরকারিকরণ (privatisation) হল। পরিষেবার জন্য এবার থেকে গুণতে হবে টাকা । মাত্র আধ ঘণ্টার জন্য গুণতে হবে ৫০ টাকা।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই হাওড়া স্টেশনে চালু হচ্ছে এই নিয়ম। শিয়ালদা স্টেশনে এই পরিষেবা শুরু হবে আরও বেশ কিছুদিন পর থেকে। জানা গিয়েছে, সাধারণ হুইলচেয়ারের (Wheel Chair) জায়গায় ব্যবহার করা হবে মোটরচালিত হুইলচেয়ার। তা হবে ব্যাটারি চালিত। আর তা চালিয়ে নিয়ে যাবে ঠিকা পাওয়া সংস্থার কর্মী।

হাওড়া ডিআরএম সূত্রে জানা গিয়েছে, আগে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানিয়ে বিনামূল্যে পাওয়া যেত হুইলচেয়ার। তা চালিয়ে নিয়ে যেতেন রোগীর পরিজনরা। আর পরিজন না থাকলে ভাড়া করতে হত কুলি। তবে এবার থেকে ঠিকা সংস্থা চালাবে হুইলচেয়ার। তা হবে ই- হুইলচেয়ার। এই পরিষেবার জন্য চালু করা হবে বিশেষ অ্যাপ।

রেলের এই সিদ্ধান্তের পরেই জমছে ক্ষোভ। ক্ষুব্ধ যে শুধু বিশেষ বাহবে সক্ষম ব্যক্তি বা তাঁদের পরিবার তা নয়। প্রতিবাদ জানিয়েছেন সাধারণ যাত্রী থেকে সকল স্তরের মানুষই। সূত্রের খবর, ইতিমধ্যেই হাওড়া স্টেশনে এসে গিয়েছে এমন ৬ টি ই- হুইলচেয়ার। সেই পরিষেবা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। বাৎসরিক ৫০ হাজার টাকার চুক্তিতে এই দায়িত্ব পেয়েছে এক ঠিকাদার সংস্থা। তবে বেসরকারিকরণের বিরুদ্ধে সরব বিভিন্ন মহল। এই কাজ ঘৃণ্য বলেই তাঁদের মন্তব্য। জমা হচ্ছে ক্ষোভ।

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?