সুখকর হল না অষ্টমী , আগামী দুঘণ্টায় ঝেঁপে আসছে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: মা দুর্গার কৃপায় ষষ্ঠী সপ্তমীতে আকাশ ছিল পরিষ্কার। বৃষ্টির ছিটেফোঁটাও দেখা যায়নি এই দুদিন। অষ্টমীতে হল ছন্দপতন। মঙ্গলবার দুপুরে কলকাতার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, দুপুর ১২টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টি চলার সম্ভাবনা। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা দক্ষিণ কলকাতায়।

দুপুর বেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে। উত্তর কলকাতাও ভিজবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। সে জেলাগুলি হল পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস দেয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টি হবে না।

উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আবহবিদরা বলছেন,  নবমীর মধ্যেই তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। আর যদি তা হয় তাহলে নবমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীতে দক্ষিণের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই দিন বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবার কমবে বৃষ্টি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস