প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ও বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী। সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন ‘লেবু দা’ নামে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। শোকস্তব্ধ মালদহের কংগ্রেস নেতা-কর্মীরাও।

আবু নাসের খান চৌধুরী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর ভাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভাতেও দায়িত্ব সামলেছেন তিনি। মালদহের ঐতিহ্যবাহী কোতয়ালি পরিবারের অন্যতম সদস্য হিসেবে জেলার রাজনীতিতে তাঁর বিশেষ পরিচিতি ছিল। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভাইপো তথা কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে শোকবার্তা দিয়ে তিনি জানান, তাঁর জেঠুর মৃত্যুতে পরিবার গভীরভাবে মর্মাহত। আবু নাসেরের স্নেহ, ভালবাসা, আশীর্বাদ এবং তাঁর সঙ্গে কাটানো স্মৃতি চিরকাল পরিবারের সদস্যদের মনে থেকে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

বর্ষীয়ান কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরীও। তাঁর কথায়, সুজাপুরের প্রাক্তন বিধায়ক ‘লেবু দা’-র সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে কংগ্রেস পরিবার একজন প্রবীণ অভিভাবককে হারাল। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং দীর্ঘদিনের স্মৃতির গুরুত্বের কথাও তুলে ধরেছেন অধীর। আবু নাসের খান চৌধুরীর প্রয়াণে শোকের আবহ মালদহের রাজনৈতিক মহলে।

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন