তৃতীয়াতে অসুর বৃষ্টি, কলকাতা সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়াতে অসুর বৃষ্টি। দমদম, সল্টলেক, নিউটাউন ও কলকাতায় ব্যাপক বৃষ্টি । সন্ধ্যে নামতেই কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি(Rain) শুরু। অঝোরে বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু। ফের আতঙ্কিত শহরবাসী। তবে বৃষ্টি হলেও যেই বৃষ্টি একটু কমছে অমনি ছাতা নিয়ে ঠাকুর দেখার জন্য লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টিতে কিছুটা ছন্দপতন প্যান্ডেল(Pandel) হপিংয়ে।কলকাতার পাশাপাশি বৃষ্টি হয় হাওড়া, চুঁচুড়া ও বারুইপুরেও। ঠাকুর দেখতে সকলের হাতে ছিল ভরসা বর্ষার ছাতা। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে,শনিবার পঞ্চমী তিথিতে ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।কলকাতাতে কয়েক পশলা বৃষ্টি ,মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান।

তিনি বলেন, শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ শে সেপ্টেম্বর শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত।দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।

কলকাতাতে কয়েক পশলা বৃষ্টি ,মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে উপকূলের জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া আর অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। বুধবার বৃষ্টি বাড়তে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বেশ কিছু এলাকায়।উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীর রাত থেকে ফের বঙ্গে দুর্যোগ ফিরে আসতে পারে। দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস