স্বর্ণ ব্যবসায়ী খুন ও অপহরণ মামলায় নাম জড়ানো নিয়ে মুখ খুললেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন

Share:

নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: স্বর্ণ ব্যবসায়ী খুন ও অপহরণ মামলায় রাজু ঢালী এবং তুফান থাপা গ্রেফতার হওয়ার পর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম ঘনিষ্ঠতার অভিযোগে উঠে আসায় চাঞ্চল্য তৈরি হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রশান্তবাবু সংবাদমাধ্যমের সামনে বলেন, “সংবাদমাধ্যম বলছে তারা আমার ঘনিষ্ঠ, কিন্তু আমি রাজগঞ্জ ব্লকের বিডিও(BDO) হিসেবে কাজ করছি। আমার কাছে সমস্ত জনগণই সমান, সবাই আমার ঘনিষ্ঠ।”

তিনি আরও বলেন, “আমি গতকালই বলেছিলাম — সংবাদমাধ্যম যদি বিচারকের ভূমিকা নিতে শুরু করে, তাহলে সমাজের পক্ষে সেটা ক্ষতিকর। দেশে আইন বিভাগ, বিচার বিভাগ ও সর্বোচ্চ আদালত আছে। তদন্ত চলছে, তাই সংবাদমাধ্যমের উচিত নয় নিজে থেকে কাউকে অভিযুক্ত প্রমাণ করার চেষ্টা করা।”বিডিও প্রশান্ত বর্মন জানান, তিনি সংবাদমাধ্যমকে সম্মান করেন, তবে কিছু ব্যক্তি ও সাংবাদিক আছেন যারা নিজেরাই বিচারকের মতো সিদ্ধান্ত দিয়ে দেন। তাঁর কথায়, “আমি স্পষ্ট করে বলছি, এটা একটা ষড়যন্ত্র। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”এর আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজগঞ্জের(Rajganj) বিডিও বলেছিলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিডিও প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে’’। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন অপহরণ ও খুনের ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদে নির্বাচন কমিশনের একটি বৈঠকে যোগ দিতে আসেন তিনি। তখনই সংবাদমাধ্যমের কাছে এই মন্তব্য করেন প্রশান্ত বর্মন (Prasanta Barman)৷

তিনি বলেন, “আমি রাজগঞ্জে আসার পর রাজগঞ্জ ব্লকে অনেক দুর্নীতি বন্ধ হয়ে গেছে। সংবাদমাধ্যম আমাকে দাবাং বিডিও বলেছে। ঠিকাদারদের দুর্নীতি বন্ধ করে দিয়েছি। চ্যানেলে দেখা যাচ্ছে যিনি চোর, তিনি সংবাদমাধ্যমে বড় গলায় কথা বলছেন। যিনি সোনা গলিয়েছেন, তাঁর পরিবারও বড় গলায় কথা বলছেন। একটা এফআইআর করেছেন, মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটা থেকে বোঝা যাচ্ছে এতে ষড়যন্ত্র ও চক্রান্ত আছে।’’প্রশান্ত বর্মনের আরও দাবি, তাঁর কোনও সোনা চুরি যায়নি৷ এমনকী তাঁর কোনও বাড়িও নেই৷ যিনি খুন হয়েছেন, সেই ব্যক্তিকেও তিনি চেনেন না৷ এমনকী, যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে, সেগুলির সত্যতা নেই৷ তবে বিধাননগর পুলিশ কমিশনারেট যে তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে, সেকথা স্বীকার করে নিয়েছেন প্রশান্ত বর্মন৷ তাঁর বক্তব্য, ‘‘তদন্তের স্বার্থে আমি সব ধরনের সহযোগিতা করব। তবে আমি মিডিয়াকে বলব না।’’ এমনকী, এই মামলায় তিনি আগাম জামিন নেবেন কি না, সেই বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে চাননি শুক্রবার৷ এরপর রবিবার ফের নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের