Jalpaiguri Incident: জলপাইগুড়িতে নৃশংসতা, প্রেমিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ থানার অন্তর্গত বিহারুহাট এলাকায় প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, এক যুবক তার প্রেমিকার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন এক যুবতী, যার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ থানার অন্তর্গত বিহারুহাট এলাকায় প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, এক যুবক তার প্রেমিকার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন এক যুবতি। যার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ফেরার কথা ছিল, ফিরছেন জঙ্গলমহলে তেরঙ্গা পতাকায় কফিনবন্দি হয়ে

জানা গিয়েছে, আহত যুবতীর নাম জাহানারা বেগম। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের একাধিক অংশে গভীর দব্ধ ক্ষত রয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঠিকই কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমঘটিত বিবাদ থেকেই এই ভয়ংকর কাণ্ড ঘটতে পারে। যদিও সমস্ত দিক খতিয়ে দেখেই আইনানুগ পদক্ষেপ নেবেন তদন্তকারীরা।অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক হলে জানা গেছে, তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। এই নৃশংস ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি দোষের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই