‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আজ, রবিবার গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের পাঁচটি নতুন ইউনিটের ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজনাথ সিংহ। তাঁর হাত ধরেই হয়েছে ভূমিপুজো। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আগে বাংলা থেকে শুধুই সবকিছু বন্ধের খবর আসত। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরই পেতাম। কিন্তু এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর পাচ্ছি। বাংলার বাতাসে নতুন গন্ধ এসেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। বাংলা ও কলকাতার আরও উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই সবকিছু শুভ, শুভ হচ্ছে।’

আরও পডুন: টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আরও বলেন, ‘উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিতে পরিবর্তন হয়েছে। পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় রাজ্য ১১০০ একর জমি দিয়েছে। আগের সরকার সেটা করতে দেয়নি। গার্ডেনরিচের এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। বন্দেমাতরম মন্ত্র দিয়েছে বাংলা। নবজাগরণের সাক্ষী দিয়েছে বাংলা। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী। বর্তমানে নতুন সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে। আগামীদিনে বাংলায় তথা কলকাতায় আরও বিনিয়োগ আসবে। এই কথা আমি দিতে পারি।’

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ন ভারতীয় ওপেনার?

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাড়হিম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের