টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই চলছে তুলকালাম কাণ্ড। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় পৌঁছয় বুলডোজার। অভিযোগ, ওয়াকফ বোর্ডের জমিতে অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল একটি নির্মাণ। যা একসময় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হত। সেটি ভাঙতে প্রশাসনের অভিযান শুরু হতেই স্থানীয়দের একাংশ বিক্ষোভে সামিল হন। এবার বেআইনি নির্মাণ ভাঙার প্রশাসনিক অভিযানে আপাতত দাঁড়ি টানল কলকাতা হাইকোর্ট। আজ রবিবার সকালেই বুলডোজার নিয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিষয়টি আদালতে ওঠে। জরুরি শুনানিতে বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই নির্মাণ ভাঙা যাবে না।

সাহেববাগান এলাকার ওই নির্মাণকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি হয়েছিল। পুরনিগমের দাবি, বাড়িটি তৈরির জন্য কোনও বৈধ বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। সেই কারণেই নির্মাণটিকে বেআইনি ঘোষণা করে তা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। এরপর রবিবার সকালে উচ্ছেদ ও ভাঙার প্রস্তুতি শুরু করে প্রশাসন। অভিযোগ, নির্মাণটি ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর তৈরি করা হয়েছে এবং অতীতে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় চলত। প্রশাসনের বক্তব্য, ওয়াকফ সম্পত্তি দখল করে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। সেই জমি পুনরুদ্ধারের জন্যই আইনি প্রক্রিয়া মেনে অভিযান চালানো হচ্ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই দাবির সঙ্গে একমত নন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন আগে সেখানে তৃণমূলের দলীয় কার্যকলাপ থাকলেও বর্তমানে বেশ কয়েকটি পরিবার ওই বাড়িতে বসবাস করছে। ফলে হঠাৎ করে উচ্ছেদ করা হলে পরিবারগুলি আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। আগাম যথাযথ নোটিস দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। নির্মাণ ভাঙার জন্য ঘটনাস্থলে আনা হয় বুলডোজারও। স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে ভাঙার কাজ শুরু হওয়ার আগেই হাইকোর্টে মামলা দায়ের করেন সংশ্লিষ্ট পক্ষ। রবিবার জরুরি ভিত্তিতে শুনানি হয়। পুরনিগম এবং মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ নৃত্যশিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য