রামনগরের বিধায়কের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, ৩ তৃণমূল নেতাকে শোকজ করল দল

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর: দলবিরোধী কাজের জের,দলের অমতে বিধায়ককে লাগাতার আক্রমনের শাস্তি হিসেবে শোকজ হলেন তিন তৃণমূল নেতা।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় দল বিরোধী লাগাতার কাজ কর্মের জেরে স্থানীয় তিন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল দল।রামনগরের বিধায়কের(MLA Ramnagar) নামে বার বার বিষোদগার।বহিরাগত,পরিযায়ী বলে তকমা। দলের অমতে কাজ কর্মের জেরে শোকজ(Show Cause) করল দল।

সেই তিন নেতা হলেন।১)সুশান্ত পাত্র(প্রধান,রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েত)২)তমালতরু দাসমহাপাত্র(জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ )৩)কৌশিক বারিক(রামনগর ১পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ)।এই তিন নেতাকে শোকজ করেছে দল বলেই সূত্রের খবর।যদিও এই ঘটনার পর তিন নেতার সাথে কোনো ভাবে যোগাযোগ করা যায়নি।এই বিষয়ে জেলা সভাপতি পীযুষ পন্ডা জানান, ঘটনা সঠিক।চিঠিটা এলে বলতে পারবো এই বিষয়ে। দল কড়া ব্যবস্থা নিয়েছে। দলের উর্ধ্বে কেউ নয়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে দলের আভ্যন্তরে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে দল কাউকে রেওয়াত করবে না। কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের শৃঙ্খলা সবাইকে মানতে হবে।

পুজোর আগে থেকে জেলা ভিত্তিক কোর কমিটির(Core Comittee) সদস্যদের সঙ্গে বৈঠক করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন দল বিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না। দলের অভ্যন্তরে কোন কোন্দল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। মতো বিরোধ রাখা যাবে না। দলের প্রবীনদের গুরুত্ব দিতে হবে। দলে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে নির্দিষ্ট ভাবে তা নেতৃত্বকে জানাতে হবে। প্রকাশ্যে বিরোধ তৈরি করা যাবেনা। বিরূপ মন্তব্য করা যাবে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই নির্দেশ দেওয়ার পরেও রামনগরের ওই স্থানীয় তিন তৃণমূল নেতা তা অগ্রাহ্য করে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে বিষাদগার শুরু করেছিলেন। তাই দল এবার তাদের শোকজ করতে বাধ্য হয়।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা