রামপুরহাটে বাড়ি মরগেজ ঋণ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,রামপুরহাট: বীরভূমের রামপুরহাট থানার সন্দিপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় মরগেজ ঋণ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ।জানা গিয়েছে, কয়েক বছর আগে মৃত হুমায়ুন কবীর(Humayun Kabir) নামে এক ব্যক্তি একটি ব্যাংকের কাছ থেকে বাড়ি মরগেজ রেখে ঋণ নিয়েছিলেন । অভিযোগ, ঋণ পরিশোধ চলাকালীন অবস্থাতেই তিনি ওই বাড়িটি সীমা বিবি নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে হুমায়ুন কবীরের মৃত্যুর পর স্ত্রী দুর্গেশ নন্দিনী সাহা ও কন্যা বর্তমানে সেই বাড়িতে বসবাস করছেন।

ব্যাংকের দাবি, দীর্ঘদিন ঋণ পরিশোধ না হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। শনিবার ব্যাংক কর্তৃপক্ষ বাড়িতে নোটিশ টাঙিয়ে সম্পত্তিতে সিলমোহর করে দেয়।অন্যদিকে, সীমা বিবির স্বামীর বুলবুলের বক্তব্য, ব্যাংকের ঋণ (Bank Loan)চলাকালীন ঋণের কথা না জানিয়ে বাড়িটা আমাদের বিক্রি করেন। পরে জানতে পারি বাড়িটির মরগেজ(Mortage) রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন।আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বাড়িটি কেনার ব্যাপারে জানিয়েছি এবং যে পরিমাণ টাকা বাকি আছে আমরা পরিশোধ করে বাড়িটি নিতে চাই ।

আমাদের কাছে বৈধ দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এই বাড়ি কেনার অধিকার আমাদেরই রয়েছে।”ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানা গেছে। ব্যাংক, পূর্বতন মালিকের পরিবার এবং ক্রেতা পক্ষ—তিন পক্ষের দাবিদাওয়ায় পরিস্থিতি জটিল আকার নিয়েছে।বিডিও অফিস সংলগ্ন এলাকায় মরগেজ ঋণ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।ব্যাংকের এই প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন ছিল।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে