রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূম জেলার রামপুরহাট থানার পুলিশ কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ পেল। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন তিনটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বেশ কয়েকটি লটারি(Lottery) ছাপানোর মেশিন, কাটিং মেশিন, কম্পিউটার সহ প্রচুর পরিমাণে জাল লটারি উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় বাড়ির মালিক সহ মোট ১২ জনকে আটক করেছে রামপুরহাট থানার(Rampurhat P.S.) পুলিশ। এছাড়াও জাল লটারি তৈরির কাজে ব্যবহৃত প্রচুর কাগজপত্র ও রং বাজেয়াপ্ত করা হয়েছে।

রামপুরহাট মহকুমার এসডিপিও(SDPO) গোবিন্দ সিকদার এবং আইসি-র নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া জাল লটারির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান।* অন্যদিকে,সালানপুরে পুলিশি অভিযান,অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত ৪, পলাতক ১।রাজ্যে সরকারের পালা বদলের পরেই পুলিশ জোরদার অভিযান শুরু করে।সরকারের অনুমতি ছাড়াই প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল বেআইনি পাথর খাদান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।ধৃতদের সোমবার আসানসোল আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালায়। সেখান থেকেই এই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো রঞ্জিত সিং,বিষম রায়,মধুসূদন মণ্ডল,রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং।ধৃত চারজনই সালানপুর ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তবে এই চক্রের অন্যতম অভিযুক্ত মিহির ঘোষ নামের এক ব্যক্তি এখনও পলাতক। তার খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের প্রত্যেকেরই সালানপুর ব্লকের জিতপুর-উত্তরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে অবৈধ পাথর খাদান রয়েছে। সরকারি কোনো নিয়মনীতি বা অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই খাদানগুলি চালানো হচ্ছিল। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ক্ষতি নিয়েও প্রশ্ন উঠছিল।ধৃতদের আজ আসানসোল আদালতে পেশ করা হয়। ঘটনার গভীরে পৌঁছাতে এবং এই বেআইনি চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।তবে সূত্রের খবর এই ঘটনায় পুলিশ বিভিন্ন ধারায় তিনটি পৃথক মামলা রুজু করেছে।

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ