ভারতীয় ন্যায় সংহিতায় রাজ্যে প্রথম খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: পেট্রোল পাম্পের এক কর্মীকে খুনের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আদালতের। বি এন এস এস এক্টে(BNSS Act) রাজ্যে প্রথম খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা।নদিয়ার শান্তিপুরের(Shantipur) কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভোরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া ৩ জনকে আমৃত্যু কারা দণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। সূত্রের খবর, গত ৮.৯.২৪ তারিখ গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি মাছ বোঝাই বোলেরো মাক্স পিকআপ গাড়ী শান্তিপুর থানার(Shantipur P.S.) কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ, তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাঁধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস।

অভিযোগ, পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি। সেই ঘটনার তদন্ত শুরু করে ঘটনার ৩ দিনের মধ্যেই ঘাতক গাড়ী ও গাড়ী চালক সহ ৪ জনকে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বসিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন ছিল নাবালক। আর সেই মামলাতেই বৃহস্পতিবার ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শুক্রবার দোষী ৩ জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টের বিচারক মনোদিপ দাশগুপ্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৩ এ, ৩০৯, ৩১১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। যার মধ্যে রয়েছে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক মামলা। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাষ চ্যাটার্জি বলেন, মূলত এরা এতটাই নির্দয় ছিল সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবেই পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে চলে যায়। তাই মহামান্য আদালতের কাছে প্রার্থনা ছিল এরা বেরিয়ে আসলে সমাজ মাধ্যমে ভুল বার্তা যাবে। সেই কারণেই মহামান্য আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছে।

অন্যদিকে, এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার(Ranaghat Police District) পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, এই ঘটনার পর আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। আমাদের পুলিশ টিম খুব দ্রুততার সঙ্গে কাজ করে সেটা করতে সক্ষম হয়েছে। আমরা আদালতকে ধন্যবাদ জানাই এই রায়দানের জন্য।আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেলে হারানো পিতা। মৃত বিশ্বজিৎ দাসের পিতা দুলাল দাস বলেন, আমার ছেলেকে এরা যেভাবে নৃশংসভাবে খুন করেছে আমরা আদালতের এই রায়দানে খুশি। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের