Loading live market data...
Loading active stocks...
Connecting...

রানাঘাটে ভারতে প্রবেশ করে গ্রেফতার ৩ বাংলাদেশি, সঙ্গে আটক ৩ দালাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: চোরা পথে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গ্রেফতার হল তিন বাংলাদেশী। একই সঙ্গে যে তিনজন ভারতীয় দালাল তাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিল তাদেরও গ্রেফতার করেছে। বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার(Ranaghat District Police)।ফের ৩ বাংলাদেশি সহ ৩ জন দালালকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালি(Hashkhali) এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে অবৈধ কার্যকলাপ এর কারণে ৬ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের শুক্রবার আদালতে পাঠায় পুলিশ। ধৃত তিন বাংলাদেশির মধ্যে ২ জন মহিলা একজন পুরুষ।

তারা বাংলাদেশের চুয়াডাঙ্গার(Chuyadanga) বাসিন্দা। অপরদিকে অপর ৩ দালাল নদিয়ার হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলার বাসিন্দা। ধৃত তিন দালালকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে,নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, তাহেরপুর থানার(Taherpur Police) বীরনগর ঝামালডাঙ্গা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে সোমবার রাতে একলা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তারই প্রতিবেশী এক যুবক। সেই ঘটনায় নাবালিকার পরিবার মঙ্গলবার তাহেরপুর থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

আর এর পরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ। বৃহস্পতিবার তাহেরপুর পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে,নদিয়ার ভাতজাংলার বকুলতলা পাড়ায়(Bakultalapara) গেঞ্জির ছাট কাপড়ের গোডাউন বিধ্বংসী আগুনে ভস্মীূভূত হয়। গভীর রাত দুটো নাগাদ আগুন লাগে। পরে পার্শ্ববর্তী বসতবাড়িতে আগুন ছড়িয়ে পরে। তবে দমকল কর্মী ও এলাকার মানুষের চেষ্টায় তা প্রতিরোধ হয়। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে তাতে কোন কাজ না হলে তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দিলে মিনিট ১৫ এর মধ্যে দমকল বাহিনী ছুটে আসে ।প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে । তাতে কাজ না হলে পর পর আরো দুটো মিলিয়ে মোট তিনটি ইঞ্জিন রাতভোর আগুন নেভানোর কাজ চালায়। দমকলের ১৬জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের কর্মীরা এখনো ডাম্পিং কাজ করে চলেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের