শান্তিপুরে ১০ বছর আগে খুনের ঘটনায় ২ অপরাধীকে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়া জেলা শান্তিপুরে ১০ বছর আগে খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দু’জনকে।প্রায় দশ বছর আগে শান্তিপুরে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত(Ranaghat Court)। শুক্রবার সাজা ঘোষণায় বিচারক অপরাধী নয়ন সরকার(Nayan Sarkar) ও সহযোগী নির্মল দেবনাথকে(Nirmal Debnath) আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে নয়ন এবং তার সাগরেদরা। ঘটনার সময় দিলীপ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের(Shantipur Hospital) সামনে একটি দোকানে বসেছিলেন।

সেই সময় আচমকা তার সামনে এসে গুলি চালায় নয়ন। পরে হাসপাতালে মৃত্যু হয় দিলীপের। সবমিলিয়ে ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই রায়দান বিচারকের। একই সঙ্গে নয়ন কে বেআইনি অস্ত্র ব্যবহার করার অপরাধী সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। নিহত দিলীপ বিশ্বাসের দিদি পূর্ণিমা বিশ্বাস জানান, তারা এই রায়দানে খুশি। যেভাবে দাদার বৃদ্ধা মা থেকে শুরু করে পরিবারে অন্যান্য সদস্যরা ভাই দিলীপ বিশ্বাসের মৃত্যুর শোকে একের পর এক মারা গিয়েছেন এবং গোটা পরিবার যেভাবে শেষ হয়ে গিয়েছে এই শাস্তি একান্ত দরকার ছিল।

যাতে আর কেউ এই ধরনের অপরাধ ঘটাতে সাহস না পায়। সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, রানাঘাট মহকুমা আদালত একের পর এক এই ধরনের অপরাধের ঘটনায় নজিরবিহীন শাস্তি ঘোষণা করছে। কারোর মৃত্যুদণ্ড ,কারোর যাবজ্জীবন এই ধরনের সাজা শোনাচ্ছে আদালত। রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার(SP) আশিস মৌর্য বলেন, কোন অপরাধ সংগঠিত হওয়ার পর সেই অপরাধীকে গ্রেফতার করে নির্দিষ্ট সময় চার্জশিট দেওয়া ও সেই অপরাধের ঘটনায় সাক্ষীদের নিয়ে এসে আদালতে পেশ করা এটা পুলিশের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়।

পরপর আদালতে একের পর এক অপরাধের ঘটনায় যেভাবে দৃষ্টান্তমূলক রায় দান হচ্ছে তাতে সাধারণ মানুষ পুলিশ এবং আদালত বিচার ব্যবস্থার উপর ভরসা পাবে। শুধু তাই নয় পুলিশ বিভাগ যেভাবে তদন্ত করে অতি দ্রুত ঘটনার অপরাধীদের বিরুদ্ধে সমস্ত অপরাধ ও প্রমাণ আদালতে পেশ করছে তা জনসাধারণের মধ্যে আস্থা যোগাবে। যিনি এই খুনের ঘটনায় অভিযোগ করেছিলেন, অর্থাৎ নিহত দিলীপ বিশ্বাসের(Dilip Biswas) মা আরতি বিশ্বাস তিনি বর্তমানে বেঁচে নেই। তিনি পুত্র শোকেই অসুস্থ হয়ে ইতিমধ্যে মারা গিয়েছেন।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?