রানীনগরে চোরা পথে এসে ১ বাংলাদেশি সহ ভারতীয় দালাল গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, রানীনগর: কালীপুজোর রাতে অমাবস্যার নিশি অন্ধকারে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেফতার হল এক বাংলাদেশি। ভারতে প্রবেশ করতে ওই বাংলাদেশিকে সাহায্য করার অপরাধে গ্রেফতার হয়েছে এক দালাল।এক বাংলাদেশী এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রানীনগর থানার(Raninagar P.S.) পাগলির মোড়ে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মারুফ আলি (১৮) ,বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। এছাড়া ভারতীয় দালালের নাম আনসার আলী ।তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা(Laslgola P.S.) এলাকায়। তারপরে দুজনকে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার পেশ করা হয় জেলা আদালতে।

কবে এসেছিল ওই বাংলাদেশি এবং আর কারা এসেছে এদেশের জোড়া পথে তা জানতে পুলিশ তদন্ত করছে। এদিকে ,মুর্শিদাবাদ জেলার সাগর দীঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটরবাইক চালকের।বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর ১২ নং জাতীয় সড়কে(12 National High way)।মৃতের নাম নাসিরুদ্দিন সেখ।বাড়ি সাগরদিঘি থানার জালবান্ধা।জানা যায়,জালবান্ধা থেকে মোটরবাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরুদ্দিন সেখ।

কিন্তু রতনপুরের ১২ নং জাতীয় সড়কেল পারাপার করতে গয়ে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়।এরফলে ছিটকে পড়ে যায় নাসিরুদ্দিন।এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হয় নাসিরুদ্দিন সেখের।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা