হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর বলতলা গ্রামে উদ্ধার একটি বিলুপ্তপ্রায় তক্ষক। নিজের বাড়িতে তক্ষকটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন মহিউদ্দিন গাজি। খবর পেয়ে  হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে সেটিকে উদ্ধার করে। পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়ে সেটিকে। এটির আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।

জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে ফিরে সরিসৃপটিকে দেখতে পান মহিউদ্দিন গাজি। অনেকে ভয় পেয়ে মারার চেষ্টা করলেও তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি হিঙ্গলগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়েই হিঙ্গলগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল হালদারের নেতৃত্বে  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারপরেই তক্ষকটি উদ্ধার করে উত্তর ২৪ পরগনার রামপুর ফরেস্ট আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। পুলিশই ১ থেকে দেড় ফুট লম্বা তক্ষকটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে। বন দফতরের আধিকারিক স্বপন গায়েন জানান, তক্ষকটির ওজন প্রায় ২০০ থেকে ২৫০ গ্রাম। হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে ফোন আসার পরেই তাঁরা এসেছেন। বন দফতরের হাতে এটি তুলে দেওয়া হয়েছে। তক্ষক একটি বিরল সংরক্ষিত প্রাণী। উদ্ধার হওয়া তক্ষকটিকে প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 

এলাকার কোথাও তক্ষক দেখতে পেলে সেটিকে না মেরে দ্রুত বন দফতরকে খবর দেওয়ার কথা বলা হয়ে থাকে। সোমবার সেই মানবিক কাজটাই করেছেন হিঙ্গলগঞ্জের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন গাজি। অনেকসময় টাকার লোভে পাচারকারীরা বিরল প্রজাতির তক্ষক পাচার করার চেষ্টা করে থাকে। মহিউদ্দিন গাজির মানবিকতায় খুশি বন দফতরের আধিকারিকরা। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর