সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টাদশ বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু (Rathindra Bose)। আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম প্রস্তাব করেন। তারপরেই বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন রথীন্দ্রনাথ বসু। এদিন নতুন স্পিকারকে স্বাগত জানিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায় (Tapas Roy)।

এদিন বিধানসভায় বক্তৃতা দিতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) জানিয়েছেন, বিধানসভাতে গঠনমূলক বিরোধিতা প্রয়োজন। গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর স্থির বিশ্বাস ছিল সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ হিসেবে রথীন্দ্রনাথ বসুই নির্বাচিত হবেন। শুক্রবার সেটাই হয়েছে। এদিন দেখা যায়, রথীন্দ্রনাথ বসু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে স্পিকারের আসনে বসেন। প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছাও জানান। পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট নতুন স্পিকার রথীন্দ্রনাথ (Rathindra Bose), দীর্ঘদিন ধরে আরএসএস করেছেন।  প্রথমবার বিধায়ক হয়েই স্পিকার হলেন তিনি।

আরও পড়ুন-পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

এদিন বিরোধীরাও রথীন্দ্রনাথ বসুকে সমর্থন করায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে বিধানসভার কার্যপদ্ধতি সরাসরি সম্প্রচার করা হবে। সাধারণ মানুষ যাতে সবটাই দেখতে পারেন, তারজন্যই এই ব্যবস্থা। বিজেপি বিধায়কদের কার্যপদ্ধতি ও বিরোধীদের ব্যবহার সবটাই এবার থেকে প্রকাশ্যে আসবে। বিধানসভায় সরকার এবং বিরোধী পক্ষ উভয়ই ৫০-৫০ ভাগে বক্তৃতার সুযোগ পাবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান