পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেই তলব বারবার এড়িয়ে গিয়েছিলেন মধ্যমগ্রামের বিধায়ক। তবে, আজ, শুক্রবার (১৫ মে) সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

সিজিওতে ঢোকার আগে রথীন ঘোষ বলেন, তাঁকে কেন ডেকে পাঠানো হয়েছে, জানেন না। ভিতরে গেলে জানতে পারবেন। এর আগে একাধিকবার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। নানা অজুহাতে তিনি হাজিরা এড়িয়েছেন। যদিও শুক্রবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। প্রসঙ্গত, এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। আপাতত তিনি রয়েছেন ইডি হেফাজতে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে ছিলেন সুজিত বসু ও রথীন ঘোষ।

আরও পড়ুন-‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতেই রথীন ঘোষকে তলব করা হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই সময় সেখানে কীভাবে নিয়োগ হয়েছে, কারা টাকা নিয়েছিল, সেই টাকা কোথায় গিয়েছে, কত বড় চক্র কাজ করছিল সবটাই জানতে চাইছেন গোয়েন্দারা। সেই সময়ের নথি ও বয়ান খতিয়ে দেখে কিছু অসঙ্গতি মিলেছে বলে ইডি সূত্রে দাবি। তাই সেই সকল বিষয়ে জানতেই তলব করা হয়েছে রথীন ঘোষকে। ইতিমধ্যে ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক