Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শোভনের ‘ঘর ওয়াপসি’ হতেই উল্টোসুর রত্নার, কী বললেন কানন-ঘরণী?

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরে ফিরলেন ঘরের ছেলে। তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর ‘ঘর ওয়াপসি’ হতেই উল্টোসুর রত্না চট্টোপাধ্যায়ের গলায়। এক কথায় প্রশংসাই শোনা গেল তাঁর মুখে। তিনি বলেছেন, ৮ বছর পেরিয়ে গিয়েছে। শোভন চট্টোপাধ্যায় কাজ করুন তিনি চান। কারণ শোভন ভাল প্রশাসনিক কাজ করতেন। প্রশাসন ভাল করে বুঝতেন। এনকেডিএ-র চেয়ারম্যান হয়েছেন অবশ্য়ই ভাল কাজ করবেন।

তিনি আরও বলেছেন, রাজনীতিতে আজ যে বন্ধু, কাল সে শত্রু হতে পারে। আবার আজ যে শত্রু, কাল সে বন্ধ হতে পারে। এক সময় শোভন চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল তৃণমূলে কাজ করতে পারছেন না। সেই কারণে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর ভাল লাগেনি। কাজ করতে পারেননি। কিছুদিন সময় নিয়েছেন। কথা বলেছেন শীর্ষনেতৃত্বের সঙ্গে। তাঁদের বলার পরেই তৃণমূলে ফিরে এসেছেন। এই জায়গায় দাঁড়িয়ে কারও আপত্তি করার কিছু বলার নেই।

‘ঘনিষ্ঠ বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সোমবার (৩ নভেম্বর) তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে ফেরেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

২০১৮ সালে মন্ত্রী ও মেয়র পদে ইস্তফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর শোভন চট্টোপাধ্যায়। তাঁর আচমকা ইস্তফা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। পরে ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। যদিও বেশ কয়েক মাসের মধ্যেই গেরুয়া শিবির সম্পর্কে মোহভঙ্গ হয়েছিল শোভনের। বিজেপি ছেড়ে দিয়ে চুচাপ বসেছিলেন। বিজেপি ছাড়ার পরেই কলকাতার প্রাক্তন মেয়রের তৃণমূলে ঘর ওয়াপসি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। মমতার কালীঘাটের বাড়িতে গিয়েও ভাইফোঁটা নিয়েছিলেন। চলতি বছরের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে শোভন তৃণমূলে ফিরতে পারেন বলেও জোর চর্চা ছড়িয়েছিল। জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের