এই মুহূর্তে

ওরা রক্ত বিলোয়, ওদের পুজো অন্যরকম

নিজস্ব প্রতিনিধি: সারা বছর রক্তের জন্য ছুটে বেড়ায় ওরা। ওদের কাজ রক্ত সংগ্রহ করা। আর সেই রক্ত (BLOOD) বিলিয়ে দেওয়া কোনও মুমূর্ষু রোগীকে। তাই বছর ভর লেগেই থাকে রক্তদান শিবির থেকে একাধিক কর্মসূচি। এবাদে প্রয়োজনে ডাক পড়লে হাসপাতাল বা নার্সিংহোমে দৌড়ে যাওয়া তো আছেই। তা সে রাত হোক বা দিন। পুজোটাও ওদের এমনই কাটে। সবাই যখন আনন্দের জোয়ারে মেতে, তখন ওরা ছোটে কারও প্রাণ বাঁচাতে। এভাবেই শহর তথা জেলার প্রিয়জন হয়ে উঠেছে ওরা প্রত্যেকে।

ওরা বলতে মেদিনীপুরের ‘টিম রক্তযোদ্ধা’। সমাজসেবার নামে আজকাল টাকা আমদানি করে একাধিক সংগঠন। কারও বা লক্ষ্য শুধুই ‘লাইম লাইট’। তবে ওরা নামের প্রত্যাশা না করেই করে ‘কাজ’। হ্যাঁ, নিঃস্বার্থ ভাবেই। গীতা মাহাত, সেক মুস্তাফিজুর রহমান, সৌমিত্র ডান, শুভঙ্কর খাটুয়া, অরিত্র কুমার সাউ, শুভদীপ মালিক ছুটে বেড়ায় এভাবেই।

এবছর মহালয়ার দিন ‘প্রান্তিক মিডনাপুর’ সংগঠনের ডাকে শহরের স্টেশন রোডে থাকা শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করবে টিম রক্তযোদ্ধা। সম্পূর্ণ বিনামূল্যের গ্রুপ নির্ণয় হবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের। এঁদের কারও বা মাথায় ছাদটুকুও নেই। আর পঞ্চমীর দিনে ‘ফর গুড’ সংগঠনের ডাকে টিম রক্তযোদ্ধা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করবে পঞ্চমীর দিন। সেই ক্যাম্প হবে শালবনিতে। আপাতত এখনও পর্যন্ত এই ২ দিন পুজো মরশুমে ডাক পড়েছে ওদের। পুজোর কোনও দিনই ওদের অসুবিধা নেই। ওরা চায়, ‘ভালো থাকুক সকলে’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ