দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবার প্রথমবার পালিত হয়েছে জন্মাষ্টমী। গোপালের জন্মদিন উপলক্ষে তার জন্য ছিল এলাহী আয়োজন। প্রথমবার এই বিশেষ মুহূর্তের সাথী থাকতে জগন্নাথ মন্দিরে ছিল ভক্তদের ঢল। এই সময় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছিল বলে জানা গিয়েছে।

কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধা রামন দাস জানিয়েছেন, চলতি বছর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। প্রথমবার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এলাহী আয়োজন করা হয়েছিল সেখানে দেশ-বিদেশ থেকে বিভিন্ন ভক্ত সমাগম ঘটেছিল দিঘার মন্দিরে। এদিন ভক্ত থেকে শুরু করে ইসকন থেকে আসা সন্ন্যাসীরাও নাচে গানে মাতিয়ে রেখেছিলেন মন দিয়ে চত্বর। রাধারমন দাস জানিয়েছেন, এই দিন প্রায় এক লক্ষের বেশি ভক্ত এসেছিলেন মন্দিরে। গভীর রাত পর্যন্ত সেই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ভক্তদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের।

চলতি বছরে অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই প্রথম সেখানে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে। জন্মাষ্টমী উপলক্ষ্যএ সকাল ৬টা এথকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। আচার অনুষ্ঠানের মাধ্যেমে পুজোর কাজ চলছে। সকাল ৬টায় দরজা খোলার পরে সাড়ে ছটায় মঙ্গল আরতি হয়েছে। সাড়ে সাতটায় কীর্তন অনুষ্ঠান পালন করা হয়েছে। খোল, কীর্তন কৃষ্ণনাম হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে পর্যটকরাও ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। সমুদ্র সৈকতে যেমন মানুষের ভিড় থাকে, তেমন মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছে অনেককে।

জগন্নাথদেবদের সঙ্গে রাধা-কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। ফুলে মালা, ধূপ-চন্দনে সজ্জিত করে তোলা হয়েছে।সকাল থেকেই মন্দির চত্বরে চলছে কীর্তন হরিনাম। হোটেল ভাড়ায় যাতে পর্যটকরা প্রতারিত না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছিল।

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতেই মিলল শেষ অবস্থানের হদিশ

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর