পর্যটকদের ভিড় বাড়তেই দেদার বিক্রি হল মদ, ডিসেম্বর মাসে কার্যত রেকর্ড গড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ‘‌মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ’‌। এই মেজাজেই যেন বিক্রি হল দেদার মদ। শুধু ডিসেম্বর মাসেই সাড়ে কোটি টাকার রেকর্ড মদ বিক্রি হয়েছে ঝাড়গ্রামে। এই জেলাকে বলা হয় ‘‌অরণ্যসুন্দরী’‌। সেখানে শীতও পড়েছে জাঁকিয়ে। হাঁটুর সঙ্গে হাঁটুতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে কাঁপুনিতে। আর এই হাড় কাঁপানো শীতে বিক্রি হল দেদার মদ। আজ, বুধবার বছর শেষ হচ্ছে। রাত পোহালেই নতুন ইংরেজি বছর ২০২৬। নতুন বছর আসার আগেই মদের কেনাকাটা যে বাড়বে, তা নিয়ে নিশ্চিত অনেকেই। তবে আগের কোনও বছরের ডিসেম্বর মাসে ঝাড়গ্রামে এত মদ বিক্রির নজির নেই বলে স্থানীয়দের দাবি।

এদিকে ২৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যটকদের ঢল নেমেছে ‘‌অরণ্যসুন্দরী’‌ ঝাড়গ্রামে। একইসঙ্গে দেদার মদ বিক্রি হয়েছে এখানে। তবে ঝাড়গ্রাম বিখ্যাত ‘‌মহুয়ার’‌ জন্য। পর্যটকরা খোঁজ করেন মহুয়ারও। এতে নাকি নেশা বেশি হয়। তাই বিদেশি মদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ‘‌মহুয়া’‌ বিক্রি। আবগারি দফতর সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে ২৯ তারিখ পর্যন্ত ঝাড়গ্রামে ১৬ কোটি ৫৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে ৬৮ হাজার ৭০০ লিটার দেশি এবং ১ লক্ষ ৫৫ হাজার ৩০০ লিটার বিদেশি মদ। আর বিয়ারও বিক্রি হয়েছে ২১ হাজার ৭০০ লিটার। এখানে বিদেশি পর্যটকদের উপস্থিতিও বেড়েছে। এবার বর্ষবরণের রাতে আরও বাড়বে মদ বিক্রি।

অন্যদিকে বড়দিনেও ব্যাপক হারে বিক্রি হয়েছে মদের। সেখানে বর্ষবরণের রাতে এবং নতুন বছরের প্রথম দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আবগারি দফতর মনে করছে, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখ দুটিতে মদের ফোয়ারা উড়বে। তাই এইসব দিনের হিসাব যোগ করলে রেকর্ড ছাড়াবে মদ বিক্রি। এই নিয়ে বিস্তর আলোচনাও শুরু হয়েছে। ঝাড়গ্রামের এক মদের দোকানের মালিক বলেন, ‘‌শুধু স্থানীয়রা নন, অনেক অচেনা মুখ এসে দেদার দেশি–বিদেশি মদ কিনে নিয়ে গিয়েন। এঁরা সবাই অন্যান্য জেলার পর্যটক। তার জেরেই মদ বিক্রির পরিমাণ বেড়েছে। সেটা আরও বাড়বে দু’‌দিনে।’‌

এছাড়া আজ, বুধবার ৩১ ডিসেম্বর বিকেল থেকেই পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন মদের দোকানগুলিতে। তবে এই সুযোগে যাতে কেউ বেআইনি মদ বা বিষমদ বিক্রি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে আবগারি দফতর। ঝাড়গ্রামে এখন ৪২টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান আছে। এই বিষয়ে জেলা আবগারি দফতরের এক অফিসার বলেন, ‘‌গত বছরের তুলনায় এবার দুর্গাপুজোর সময়ও মদ বিক্রি অনেকটাই বেড়েছিল। শীতের মরশুমেও মদ বিক্রির পরিমাণ সেসব ছাড়িয়ে গিয়েছে। জেলাজুড়ে মদ বিক্রির অবৈধ ঠেকের জায়গাগুলিতে কিছুদিন ধরেই আমাদের অভিযান শুরু হয়েছিল। তাতে সুফল মিলেছে ও রাজস্ব বেড়েছে।’‌

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল