৫ বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ শান্তিনিকেতন

অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের শান্তিনিকেতন। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

মৃত শিশুর পরিবারের দাবি, রবিবার থেকে শিশুটি বাড়ি থেকে বের হয়। সেদিন থেকেই আর খোঁজ মেলেনি তার। মঙ্গলবার তার বাড়ির কাছে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী ওই শিশুকে খুন করেছে। আর এই অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা এলাকার বাসিন্দা শম্ভু ঠাকুর ও মমতা ঠাকুর। শম্ভু পেশায় নাপিত। কাজের সূত্রে বেশিরভাগ সময় সেলুনে থাকেন। বাড়িতে মমতা সন্তানদের দেখভাল করেন। রবিবার সকালে তাদের ছোট ছেলে পাঁচ বছরের শুভম বিস্কুট কিনতে বের হয়। বিস্কুট কিনে আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের তরফে খোঁজ খবর করা শুরু হয়। কিন্তু বহু জায়গায় খোঁজ করলেও পাওয়া যায়নি তাকে। এরপর পুলিশকে জানালে, পুলিশ এসে তল্লাশি চালিয়েও শিশুকে খুঁজে পায়নি। এরপর মঙ্গলবার সকালে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে নিখোঁজ শুভমের মৃতদেহ উদ্ধার হয়। আর তার পরেই স্থানীয় মানুষজনের ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। তাই পুরনো বিবাদের জেরে এই খুন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে