কাঠ কুড়িয়ে রোজগারের আশায় শীলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : প্রবাদ আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। অর্থাৎ কারও ক্ষতি হয় অন্যজনের প্রাপ্তি। উত্তরবঙ্গে বিধ্বস্ত অবস্থা সেটাই ফের প্রমাণ করেছে। কয়েকদিনের বৃষ্টি রাতারাতি বদলে দিয়েছে উত্তরবঙ্গকে। বহু এলাকা চলে গিয়েছে জলের তলায়। ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে বহু মানুষের আজকে ঠিকানা ত্রাণশিবির। সেখানেই চলছে দিনযাপন। কয়েকদিনের দুর্যোগ উত্তরের মানুষের কাছে অভিশাপ ডেকে এনেছে! অন্যদিকে এই প্লাবনই অনেকের ভাগ্য বদলে দিয়েছে। কয়েক সময়ের মধ্যেই লক্ষ টাকার মালিক করে দিয়েছে।

আলিপুরদুয়ার ১ ব্লকের শীলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দাদের কাছে এই প্লাবন আশীর্বাদ স্বরূপে নেমে এসেছে। নিজেদের পেশাও বদলে ফেলেছেন অনেকেই। ক্লান্ত নদীর বুকে কাঠ সংগ্রহ করে জীবিকা অর্জন করছেন তাঁরা। এরফলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন শিলতোর্সা নদীর দুই পাড়ের বাসিন্দারা। প্রবল বৃষ্টির সঙ্গে ভুটান থেকে আসা জলে ফুলেফেঁপে উঠেছিল শীলতোর্সা নদী। সেই জলে বাড়ি ঘর থেকে শুরু করে বন্যপ্রাণকেও ভেসে যেতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখা গিয়েছে। সেই জলেই ভাসতে দেখা গিয়েছে কাঠের গুঁড়ি থেকে ছোট বড় কাঠের টুকরো। এখন কিছুটা হলেও শান্ত হয়েছে শীলতোর্সা। নদীর সেই রুদ্ররূপের পরিবর্তন হয়েছে। এখন নদীর বুকে ভেসে যাওয়া কাঠ সংগ্রহকেই জীবিকা করেছেন শীলতোর্সা নদীর দুই পারের বাসিন্দারা।

জানা গিয়েছে, প্লাবনের জেরে নদীতে ভেসে আসা কাঠের চাহিদা খুব বেশি। নদীর বিভিন্ন জায়গা থেকে সেই কাঠ জোগার করে বিক্রি করে কাজ চালানো হচ্ছে। চাহিদা বেশি হওয়ায় বিক্রিও বেশ ভালই হচ্ছে। তাই একেই নতুন পেশা করেছেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, প্লাবনের জেরে বাড়ি ঘর কিছু নেই। ৩ দিন ধরে কাঠ সংগ্রহ করছেন। এই কাঠ বিক্রি করে কিছুদিন চলে যাবে। জানা যাচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে বিপুল পরিমাণ কাঠ? জানা গিয়েছে, ভুটানের ফুন্টশলিংয়ে ন্যাশনাল রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিপোতে কেটে রাখা ছিল পাইন গাছ। সেগুলিই জলের তোড়ে ভেসে এসেছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে তোর্সা নদী থেকে সংগ্রহ করে অনেকেই মোটা অঙ্কের রোজগার করছেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে