দুর্নীতিকাণ্ডে ইডির হাতে  আটক সন্দীপ ‘ঘনিষ্ঠ’ প্রসূন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা সাত ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালানোর পর ইডির হাতে আটক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল পৌনে ৭টা নাগাদ আর্থিক দুর্নীতির তদন্ত করতেই  তাঁর   উত্তর ২৪ পরগনার সুভাষগ্রামের বাড়িতে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকরা।  এরপরেই দুপুর ২ টো নাগাদ সন্দীপ ঘনিষ্ঠ  প্রসূনকে আটক করে বাড়ি থেকে নিয়ে যায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

 কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন  প্রসূন চট্টোপাধ্যায় । তিনি নিজেকে সন্দীপের পিএ বলে দাবি করতেন বলে খবর। শুধু তাই নয় সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি। তাই  আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই উঠে এসেছে প্রসূনের নাম।

এদিন টানা ৬ থেকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান, ‘ তাঁকে যা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সবকিছুর জবাব দিয়েছেন।‘ অন্যদিকে প্রসূনকে বাড়ি থেকে নিয়ে বেরতেই প্রতিবেশীরা কয়েক জন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেওয়া শুরু করে।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে