শহরে বিশ্বকাপজয়ী রিচা, সংবর্ধনায় সোনার ব্যাট-বলের সঙ্গে আর্থিক পুরস্কারও, থাকবেন মুখ্যমন্ত্রীও

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরেছেন রিচা ঘোষ। শুক্রবার শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছেন তিনি। শনিবার কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী সোনার মেয়ে রিচা ঘোষ। এদিন তাঁকে সংবর্ধনা দেবে সিএবি। বিশ্বজয়ী রিচা ঘোষের সংবর্ধনায় চমক রেখেছে সিএবির। এই সংবর্ধনায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচাকে সোনার ব্যাট-বল ছাড়াও আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ঘরে ফিরেছে ঘরের মেয়ে। বিশ্বকাপ জয় করে মায়ের কাছে ফিরেছে। তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা বলা হয়ে সিএবি-র পক্ষ থেকে। সোনার ব্যাট ও বল তুলে দেওয়া হবে সোনার মেয়ের হাতে। শুধু তাই নয় আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হবে তাঁর হাতে। জানা গিয়েছে, বিশ্বকাপের ফাইনালে ২৪ বলে গুরুত্বপূর্ণ ৩৪ রান করেছে রিচা। তাই তাঁকে ৩৪ লক্ষ টাকা দেওয়ার পুরস্কার ঘোষণা সিএবি-র। রিচার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকবেন টলি অভিনেতারাও। থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব সহ এক ঝাঁক টলি তারকা।

দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও সোনার পাত বসানো স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছি। জানা যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম নক্ষত্র ঝুলন গোস্বামী। তাঁর হাত দিয়েই এই ব্যাট বল তুলে দেওয়া হতে পারে। ওই ব্যাট বলে সই থাকবে  সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর। এদিন কলকাতাও সেজে উঠছে সোনার মেয়ের আগমনে। তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত শহর।  ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রিচা।

মহিলাদের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রিচা ঘোষকে চাকরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন পদে, কোন চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। রিচা ঘোষের সঙ্গে কথা বলার পরেই চাকরির পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচা ঘোষের ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন রিচা।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর