চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাত সকালেই দুমড়ে-মুচড়ে গেল গাড়ি! ভয়াবহ দুর্ঘটনায় সিউড়িতে মৃত ২

নিজস্ব প্রতিনিধি: সোমবার সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন সিউড়িবাসী। এক মারাত্মক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বীরভূমের দুবরাজপুর থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। সিউড়ি শহরের কাছে উল্টো দিক থেকে আসা একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে জাতীয় সড়কের পার্শ্ববর্তী জমিতে গিয়ে পড়ে প্রাইভেট গাড়িটি।

রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় যায় যাত্রী বোঝাই ছোট গাড়িটি। উপরের খোলনলচে উড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জাতীয় সড়কের পাশের জমিতে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গাড়ির দুই আরোহী। স্থানীয়রা ছুটে গিয়ে কোনও রকমে আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশও। জানা যাচ্ছে, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। মৃত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ