হাওড়া স্টেশন থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার রেল পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেলওয়ে চত্বরে সন্দেহজনক এবং হিসাব বহির্ভূত নগদ অর্থের পাচার রোধ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রেল পুলিশ। এই অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন সতর্ক। পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF) অপারেশন সতর্ক‘ – এর আওতায় নজরদারি আরও বেশি জোরদার করেছে। এই উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা জোরদার করা, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করা এবং রেলের সুবিধাগুলির নিরাপদ ও স্বচ্ছ ব্যবহার সুনিশ্চিত করা।

অপারেশন সতর্ক যে কতখানি কার্যকর তা প্রমাণ হয়ে গেল ২২ নভেম্বর রবিবার। এদিন হাওড়া ডিভিশনের RPF কর্মকর্তারা হাওড়া স্টেশন থেকে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ উদ্ধার করেন। এত পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

সূত্রের খবর, আধিকারিকদের কৌতুহল নিরসনে ব্যর্থ হয় ওই ব্যক্তি। কোথা থেকে তার কাছে এত টাকা এল, কোথায় বা নিয়ে যাচ্ছিল সে সংক্রান্ত কোনও তথ্য জানা যায়নি। এত বিপুল পরিমাণ অর্থ রাখার ন্যায্যতা প্রমাণ করার জন্য কোনও বৈধ নথিও পুলিশের সামনে উপস্থাপন করতে পারেনি ওই ব্যক্তি। উদ্ধার হওয়া নগদ সহ ওই ব্যক্তিকে আইন অনুসারে পরবর্তী প্রক্রিয়ার জন্য হাওড়া সেন্ট্রালের RPF পোস্টে রাখা হয়েছে।

এর আগে শালিমার স্টেশন থেকে জাল টাকা পাচার করতে গিয়ে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। রেলপথের মাধ্যমে জাল টাকা পাচারের চেষ্টা চলছে এই খবর এসটিএফ এর কাছে আগেই এসেছিল। তাই তাঁরা প্রস্তুতও ছিলেন। পাচারকারীদের মধ্যে একজনকে হাতেনাতে ধরেবেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স ।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ