ঝাড়গ্রামের সাঁকরাইলে ১১ কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া থেকে খইরাপাটি পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে বেহাল দশা রয়েছে এই রাস্তাটির। পিচ উঠে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে গেছে। রাস্তার বড় বড় গুটি বেরিয়ে রয়েছে। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামবাসীরা জানান, চার মাস আগে রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় । কারণ অজানা।

রাস্তার কাজের জন্য গুটি মালপত্র পড়ে রয়েছে রাস্তার ধারে। চুরি হয়ে যাচ্ছে সে সব। গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানান, যাতে ফের কাজটি শুরু হয়। ঝাড়গ্রাম(Jhargram) জেলা বিজেপির সম্পাদক সুশীল মাহাত বলেন, এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কয়েক বছর আগে শুরু হয়েছিল। সড়কের নিয়ম অনুযায়ী পাঁচ বছর দেখাশোনার দায়িত্ব ঠিকাদারের। কিন্তু বেহাল দশা সড়কটির। ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। নিম্নমানের পিচে কাজ হয়েছে। বছরখানেকও যায়নি। তাই রাস্তার পিচ আবার উঠতে শুরু করেছে।

ঠিকাদার কাজের জন্য মালপত্র ফেললেও তারপর ঠিকাদার পালিয়ে গেছে। এই প্রসঙ্গে সাঁকরাইল (Sakrial)ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন,‌ বিজেপির মিথ্যা কথা বলা ছাড়া কোন কাজ নেই। সাঁকরাইল ব্লকে বিজেপির পায়ের তলায় মাটি নেই। মিথ্যা প্রচার করছে। কন্টাকটার ওখানে আসেনি। ওটার এজেন্সি কে আমরা দেখছি। জেলা পরিষদে আমি জানিয়েছি বিষয় টা। বিজেপি শাসিত সাঁকরাইল ব্লক। বিজেপির(BJP) পঞ্চায়েত সমিতি আছে। কি কাজ করেছে এখন পর্যন্ত? ওঁদের সাংসদ কুনার হেমব্রম রয়েছে। এমপি ফান্ড (MP Fund)থেকে সাঁকরাইল ব্লককে কি দিয়েছে? শুধু বড় বড় কথা? রাস্তা সরানো এখন মূল লক্ষ্য।

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ