মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাইকে ঘিরে হাওড়ার সালকিয়ায় নজরকাড়া সংবর্ধনা। উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি কর্মীরা। হাওড়াকে নতুনভাবে সাজাতে মন্ত্রীর একাধিক প্রতিশ্রুতি। উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই(Umesh Rai) লোকপাল ভবনে মন্ত্রী হিসাবে শপথ নেন সোমবার। যদিও এখনো পর্যন্ত তাঁর দফতর ঘোষণা হয়নি। প্রতিমন্ত্রী উমেশ রাই তার বিধানসভা এলাকায় সোমবার বিকেলে ফিরলে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকায় কার্যত উৎসব শুরু হয়ে যায়। বিজেপি কর্মীরা গেরুয়া আবির উড়িয়ে আনন্দ প্রকাশ করেন। অকাল হোলি উৎসবে মেতে ওঠেন সকলে। ঢাক-ঢোল, ব্যান্ড-বাজনার তালে সমর্থকরা নাচে-গানে মেতে ওঠেন এবং জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। বিভিন্ন জায়গায় ফুলের মালা পরিয়ে উমেশ রাইকে সংবর্ধনা জানানো হয়।

এদিন উমেশ রাই বলেন, পুরনো হাওড়া শহরের উন্নয়নে তার একাধিক স্বপ্ন আছে। মুখ্যমন্ত্রীও চান চকচকে হাওড়া। তাই তিনি চান হাওড়ার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা আরো উন্নত করতে। এই ব্যাপারে মোটা টাকার ডিপিআর তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়া জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে তৈরি করা হবে। সত্যবালা আইডি হাসপাতাল এবং টিএল জয়সওয়াল হাসপাতালকেও উন্নতমানের হাসপাতাল হিসাবে তৈরি করা হবে। এর পাশাপাশি হিন্দিভাষীদের জন্য কলেজ তৈরি করা হবে।

এছাড়াও হাওড়া পুরসভার(Howrah Municipality) নির্বাচন যাতে নভেম্বর মাসের মধ্যে করা যায় সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন মন্ত্রিসভার বৈঠকে যাতে হাওড়া শিল্পাঞ্চলের সমস্যাগুলো তুলে ধরা যায় এবং হাওড়ার পুরনো গরিমা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট হবেন। হাওড়া শহরকে নতুন রূপ দিতে তিনি বদ্ধপরিকর।

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা