সল্টলেকের বৈশাখী পুরোনো বাজারে ভেঙে পড়লো মাছ বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: সাত সকালে ব্যস্ত বাজারে ভেঙে পড়লো মাছ বাজারের একটা অংশ।প্রায় ২০ -২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।যার নিচে চাপা পরে আহত হন প্রায় পাঁচ থেকে ছয় জন মাছ ব্যবসায়ী। ঘটনাটি ঘটে সল্টলেকের বৈশাখী(Baisakhi) পুরোনো বাজারে। আহতদের উদ্ধার করে বিধাননগর (Bidhannagar)মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বৃষ্টি ও হাওয়ার দাপটের কারণে এই ঘটনা বলে প্রাথমিভাবে অনুমান। বৈশাখী বাজারের সম্পাদক শুভঙ্কর দত্ত জানান, যে জায়গায় অংশটি ভেঙে পড়ে সেখানে মোট ২৫ টি মাছের দোকান ছিল ।৫জন মাছ ব্যবসায়ী কোনভাবে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তাও তাদের হাতেও পায় চোট লেগেছে।

ওই মাছ বাজার(Fish Market) অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে জায়গা স্থির হয়েছে। অতি দ্রুত ওই মাছ বাজারকে নতুন বিল্ডিং এ স্থানান্তরিত না করলে যে কোন মুহূর্তে আরো বড় অঘটন ঘটতে পারে বলে মাছ বাজারে সম্পাদক জানান। তিনি এ বিষয়ে সল্টলেক কর্পোরেশনের(Satlake Corporation) মেয়রের হস্তক্ষেপ দাবি করেন। আসন্ন ঘূর্ণিঝড় এর প্রাক্কালে সোমবার এই দুর্ঘটনা যদি না ঘটে রবিবার ছুটির দিনে ঘটতো তাহলে আরও বেশি মানুষ আহত হতেন বলে মাছ বাজারের সম্পাদক দাবী করেছেন।

দীর্ঘদিনের পুরনো বৈশাখী মাছ বাজারে ওপরের অস্থায়ী ছাদ জরাজীর্ণ অবস্থাতে ছিল । আসন্ন ঘূর্ণিঝড়ের(Cyclone) জেরে সোমবার সকালে দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদটি।যতদিন না ওই মাছ বাজারটি ওখান থেকে সরানো হচ্ছে ততদিন বাড়তি সাবধানতা অবলম্বন করবে ব্যবসায়ী সমিতি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল