সল্টলেকে বি জে ব্লকে গেস্ট হাউজে মধু চক্রের হদিস, ধৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে মিলল মধু চক্রের হদিস। গেস্ট হাউজের আড়ালে চলতো মধু চক্র। সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হয় সাত জনকে। ম্যানেজার সহ চার জন গেস্ট হাউস কর্মী, তিনজন কাস্টমার গ্রেফতার। উদ্ধার তিনজন তরুণী। গ্রেফতার করে বিধান নগর পূর্ব থানার (Bidhannagar East P.S.)পুলিশ।পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল যে সল্টলেকের বি জে ব্লকের(B J Block) ৩০১ নম্বর বাড়িতে গেস্ট হাউজ করে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিন রাত আনাগোনা চলছে। সেই মত পুলিশ শনিবার রাতে ঐ গেস্ট হাউসে আচমকা হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ দেখে তিনজন কাস্টমার ও সঙ্গে তিনজন মেয়ে রয়েছে।

এর পরই তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর না পেয়ে ঐ গেস্ট হাউসের(Guest House) ম্যানেজার ও তিনজন কর্মীকে গ্রেফতার করে। সঙ্গে ঐ তিনজন কাস্টমারকেও গ্রেফতার করে। উদ্ধার করা হয় ঐ তিন তরুণীকে। রবিবার ধৃতদের বিধাননগর আদালতে(Bidhannagar Court) পেশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সল্টলেকের একাধিক ব্লকে নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে। কোথাও ভুয়ো কল সেন্টার, কোথাও বৃদ্ধাশ্রম এর নামে প্রতারণা, কোথাও আবার অন্য নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

অথচ এই সল্টলেক এলাকা জুড়ে প্রতিনিয়ত অপরাধ রুখতে পুলিশের টহল জারি থাকে। একাধিক ভি ভিআইপিদের বাস এই সল্টলেকে। শিক্ষিত সুশীল সমাজ থাকে এই সল্টলেকে। কিন্তু সেখানে গেস্ট হাউস ও ফ্ল্যাট বাড়িতে মধুচক্রের আসর নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার এই ধরনের মধুচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। কখনো উত্তর থানায় কখনো পূর্ব কিংবা দক্ষিণ অথবা সল্টলেক লাগোয়া নিউ টাউন থানা এলাকায়।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল