সল্টলেকের ৯নম্বর ট্যাঙ্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: রাতের সল্টলেকে উড়ল গাড়ি। রবিবার রাতে সল্টলেকে ঘটল ভয়ংকর পথ দুর্ঘটনা। গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গিয়ে আইল্যান্ডে উঠে গেল একটি গাড়ি। চালক পলাতক। হতাহতের কোন খবর নেই। পুলিশ সূত্রের খবর, সল্টলেক(Saltlake) ৯ নম্বর ট্যাঙ্কের   কাছে পথ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড এ উঠে যায় একটি প্রাইভেট গাড়ি।

পশ্চিমবঙ্গ সরকার এর বোর্ড লাগানো ছিল গাড়িতে। অভিযোগ গাড়ির গতিবেগ এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড এ উঠে যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে ড্রাইভার একাই ছিলেন। ঘটনার পর চালক পালিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার(Bidhannagar East P.S.) পুলিশ। দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিকে রেকারে করে টেনে নিয়ে যাওয়ার সময় গাড়িটির একাধিক যন্ত্রাংশ খুলে পড়ে যায়।

একদিকে যখন সল্টলেক এলাকায় বেপরোয়া গাড়ির গতি রুখতে বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং হচ্ছে ও সিসিটিভিতে(CCTV) নজরদারি, জরিমানা আদায় পদ্ধতির চলছে সেই সময় এই ধরনের দুর্ঘটনা ফের নতুন করে চিন্তার ভাজ ফেলেছে বিধাননগর কমিশনারেটের কপালে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল