সল্টলেকে বাথরুম থেকে রক্তাক্ত নিরাপত্তা রক্ষী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আইটি সেক্টরের একটি অফিসের বাথরুম থেকে শনিবার উদ্ধার হয় রক্তাক্ত নিরাপত্তারক্ষী।শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিরাপত্তারক্ষীর। বাথরুমের ভিতরে ভাঙচুর ছিল।কারণ সন্ধানে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Electronics Complex P.S.)পুলিশ।

পুলিশ সূত্রে খবর,আজ সকালে অফিসে কাজে এসে বাথরুমে চলে যায় তিনি। সেখানেই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন আইটি কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডিউটিতে যোগ দেওয়ার কিছুক্ষন পরই বাথরুমে চলে যান তিনি। কিছুক্ষন পর বাথরুম থেকে বেরিয়ে আসেন। তখন তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে। তার সাথে অন্যান্য কর্মীরা কথা বলতে গেলে তিনি পুনরায় বাথরুমে(Bathroom). ঢুকে যায়। এর কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা তাকে বাথরুম থেকে ডাকতে যান তখন দরজা খুলে দেখতে পান বাথরুমের মধ্যে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি এবং বেসিন ভাঙ্গা রয়েছে। এরপরই তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই নিরাপত্তাকর্মী(Security Guard)। কি কারণে এই ধরনের ঘটনা মানসিক অবসাদ এ আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য সেটার তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে হাতিয়ারা এলাকার বাসিন্দা কমলেশ চ্যাটার্জী বিয়ে করেন। বিয়ের পর তার একটি কন্যা সন্তান হয়। ২০১৯ সালে তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এমনকি বিবাহ বিচ্ছেদের পর তার কন্যার সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হত না বলেও মানসিক অবসাদে ভুগছিল বলে সূত্রের খবর।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল