মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

হোটেলের মালিক হিন্দু না মুসলিম, থাকতে হবে হোটেলের ব্যানারে। নাম-ঠিকানার সঙ্গে উল্লেখ থাকতে হবে মালিকের ধর্মও, সাতদিনের সময়সীমা বেঁধে দিল 'সনাতন জাগরণ মঞ্চ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেলের মালিক হিন্দু না মুসলিম, থাকতে হবে হোটেলের ব্যানারে। নাম-ঠিকানার সঙ্গে উল্লেখ থাকতে হবে মালিকের ধর্মও, সাতদিনের সময়সীমা বেঁধে দিল ‘সনাতন জাগরণ মঞ্চ’। হ্যাঁ, বীরভূমের ইলামবাজারে এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে। বীরভূমের পর্যটন শহর বোলপুর-শান্তিনিকেতনে যেতে হলে ইলামবাজার হয়েই যেতে হয়। সেই কারণেই ইলাবাজার এলাকায় পর্যটকদের জন্যে ছোট-বড় অনেক রেস্তোরাঁ-হোটেল গড়ে উঠেছে। কিন্তু কোনটা হিন্দু হোটেল, কোনটা মুসলিম হোটেল, তা নিয়ে মাঝে মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি হয় পর্যটকদের মধ্যে।

অনেকেই খাবারে কীসের মাংস থাকবে, মাছ পাওয়া যাবে কিনা, সেই সমস্ত কিছু ভেবে মুসলিম হোটেলে যেতে চান না। আবার এও দেখা গিয়েছে যে, কোনও হোটেলের মালিক মুসলিম। কিন্তু হোটেলের নাম লেখা রাখা হয়েছে হিন্দু নামে। মানুষ খাবার খাওয়ার পর যখন পেমেন্ট করছেন তখন দেখছেন ওটা মুসলমান দোকান। সে ক্ষেত্রে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন বলেই দাবি সনাতন জাগরণ মঞ্চের। আর সে কারণেই এবার থেকে বোলপুরের সমস্ত হোটেলের নামকরণের সঙ্গে ব্যানারে মালিকের নাম যুক্ত করে দিতে বলা জানিয়ে দেওয়া হয়েছে। যাতে মানুষ বিভ্রান্ত না হতে পারেন।

এই বিষয়ে বোলপুর যুব মোর্চার জেনারেল সেক্রেটারি অরুণ দাস বলেছেন, ‘খাবার খাওয়ার সময় গ্রাহকরা বুঝতে পারছেন না যে, তাঁরা চিকেন খেলেন না অন্য কিছু খেলেন। হিন্দু দোকান ভেবে ঢুকে খাবার পেমেন্ট করার সময় গিয়ে দেখতে পাচ্ছেন ওই দোকানটি মুসলিম। সেই কারণে আমরা এখন জানাচ্ছি, কোনও মুসলিম মালিক হিন্দু নাম দিয়ে দোকান চালাতে পারবে না। তাই মুসলিম দোকান হলে মুসলিম নাম দিন, হিন্দু নাম হলে সেই নাম দিন।’ 

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল