রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রেললাইনের মাঝে লরি আটকে বিপত্তি। আজ, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের হাজিগড় স্টেশনে রেলগেট পার হওয়ার সময় বালি বোঝাই একটি লরির চাকা হঠাৎই লাইনের মাঝখানে বসে যায়। এর ফলে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই সময়ে রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছিল। পরে সেটিও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। এদিকে লরি আটকে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়।

আরও পডুন: শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

এদিন সকাল এগারোটা নাগাদ ঘটে ঘটনাটি। তার প্রায় আধঘন্টা পর সাড়ে এগারোটা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। প্রায় আধঘন্টা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন রেল যাত্রীরা। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ইঞ্জিনিয়ারিং গেট ছিল, সেখানে লরি আটকে গিয়ে ব্রেক ডাউন হয়ে যায়। এগোচ্ছিলও না, পিছোচ্ছিলও না। পরে ক্রেন নিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করা হয়। সেই সময় তিনটি লাইনেই ট্রেন চলাচল ব্লক করা হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছিল। সাড়ে ১১ টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনটে লাইনেই টেম্পোরারি ব্লক ছিল। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে হাজিগড় স্টেশন গুরুত্বপূর্ণ একটি লাইন। সেখান দিয়ে দূরপাল্লার বহু ট্রেন যাতায়াত করে। তাই আধ ঘন্টা সেই লাইন বন্ধ থাকলে পুরো পরিষেবা বিঘ্ন হবে। তেমনটাই এদিন হয়েছে। রেলের তৎপরতায় যদিও ধীরে ধীরে সবটা স্বাভাবিক হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের